বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কারাবন্দী মাওলানা ইকবালের ইন্তেকালে হেফাজতের সদস্য সচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিলুপ্ত কমিটির কারাবন্দী নেতা মাওলানা ইকবাল হোসেনের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল্লামা নুরুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, হেফাজতের সোনারগাঁ উপজেলার নেতা মাওলানা ইকবাল হোসেন আজ কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১২ এপ্রিল সোনারগাঁ থানার দুই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে রিমান্ড ও কারাগারে ছিলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরেও তাকে উন্নত চিকিৎসা দেয়া হয়নি। উন্নত চিকিৎসা না দিয়েই তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছিলো। সেখানেই তিনি আজ ইন্তেকাল করেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক।

রিমান্ডে থাকা অবস্থায় মাওলানা ইকবাল হোসেনকে নির্যাতন করা হয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নিতে আল্লামা নুরুল ইসলাম সরকারের প্রতি আহ্বান জানান। আল্লামা নুরুল ইসলাম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ