বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কারামুক্ত হলেন বিএনপি নেতা ডা. শাহাদাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দেড় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ মে) বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম বলেন, ডা. শাহাদাতের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

তিনি বলেন, দুটি মামলার জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

গত ২৯ মার্চ নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে নিজের ব্যক্তিগত চেম্বার থেকে শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। লুসি খান নামে বিএনপির সাবেক এক নেত্রীর দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৯ মার্চ বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলারও প্রধান আসামি ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ