মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন, গাজীপুর প্রতিনিধি> গাজীপুরের কোনাবাড়ী এলাকার টাঙ্গাইল সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে কোনাবাড়ী এলাকার বাইমাইল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। কভার্ড ভ্যান ও চালকে আটক করেছে পুলিশ।

নিহত শেখ মোহাম্মদ আলাউদ্দিন (৬৫) ফরিদপুরের কোতয়ালী থানার চরডাঙ্গা গ্রামের মৃত্যু শেখ উদ্দিনের সন্তান। নিহত শেখ মোহাম্মদ আলাউদ্দিন কোনাবাড়ী এলাকার বাইমাইল সড়কের পাশে চায়ের দোকান করতেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, নিহত আলাউদ্দিন রাস্তা পারাপারের সময় সম্ভবত কভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে ওই এলাকার আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর