বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় নিটিং ডাইং ফ্যাক্টরি নামে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২১ মে) রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভোর সাড়ে পাঁচটার দিকে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মুহা. আলম মিয়া (২৫), মেহেদী হাসান (২৫), নাজির উদ্দিন (২০), হ্যাভেন চাকমা (২২) ও বশির আহমেদ (২৫)।

কারখানার সিকিউরিটি গার্ড বেলাল হোসেন বলেন, আমি রাতে আমি ঘুমিয়েছিলাম। রাত তিনটার দিকে ওই ফ্যাক্টরিতে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় আমিসহ আরও পাঁচজন অগ্নি দগ্ধ হই।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আজ ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে পাঁচজন এসেছে। তাদের মধ্যে মেহেদী হাসানের ৬০ শতাংশ, আলমের ১৭ শতাংশ, নাজিরের ৪৮ শতাংশ, হ্যাভেন চাকমার ১৫ শতাংশ ও বশিরের ৪৮ শতাংশ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ