বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রামপুরার ‘নূরুল উলূম মাদ্রাসা’: ইফতা, আদব ও মাদানী নেসাবের মানসম্মত প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরা থানাধীন মৌলভীরটেক এলাকায় অবস্থিত ইসলামী ফিকহের গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘নূরুল উলূম মাদ্রাসা’। শনির আখড়া মুকাররাম জামে মসজিদের খতিব মুফতী রুহুল আমিনের প্রতিষ্ঠিত এই মাদরাসা ইফতা, আদব ও মাদানী নেসাবের জন্য অনন্য মানসম্মত একটি প্রতিষ্ঠান। এখানে ছাত্রদের দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে ইফতার তামরীন ও ফতোয়ার কিতাব মোতালায়া করানো হয় এবং আদব ও মাদানী নেসাবে দরস প্রদান করা হয়।

এ প্রতিষ্ঠানে ভর্তি শুরু হয়েছে গতকাল শুক্রবার ৮ শাওয়াল (২১ মে) থেকে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইফতা, আদব ও মাদানী নেসাবের জন্য বেশ উপযোগী। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসায় কোটাভিত্তিক ছাত্র ভর্তি নেওয়া হয়। এখানে ছাত্রদের দরসগাহ ও ঘুমানোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। মাদরাসায় ২৪ ঘন্টা মোতালায়ার জন্য লক্ষ লক্ষ টাকার কিতাব সম্বলিত মাকতাবা সার্বক্ষণিক উন্মুক্ত রাখা হয়।

No description available.

মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতী রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন, ‘এখানের শিক্ষকগণ অত্যন্ত আমানতদারী ও যত্মসহকারে ছাত্রদের পেছনে সার্বক্ষণিক মেধা ও শ্রম দিয়ে থাকেন। এতে করে ছাত্ররা যোগ্য ও দক্ষ আলেম, মুফতী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।’

মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল-মামুন আওয়ার ইসলামকে বলেন, ‘আমাদের মাদরাসার প্রধান মুফতি হলেন জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম ও মারকাযু শাইখিল ইসলাম মাদরাসার প্রধান মুফতি, শাইখুল হাদীস আল্লামা আব্দুর রাজ্জাক আল-হুসাইনী। তিনি এ মাদরাসায় ইফতা বিভাগে দরস দেন। আদব বিভাগের প্রধান আদীব, মাওলানা মারুফ হাসান যিনি মারকাযুদ দাওয়ার ফাজেল ও বিখ্যাত আদীব সফিউল্লাহ ফুয়াদ এর শাগরেদ৷ তিনি এ মাদরাসার আদব বিভাগের মুশরিফ। এতে ছাত্ররা যোগ্য উস্তাদ থেকে অনেক বেশি ইস্তেফাদা হাসিল করতে পারেন।’

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী: ভর্তি শুরু: ৮ শাওয়াল ১৪৪২ হিজরী, ২১ à