মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মনোনিত পাঁচ তত্ত্বাবধায়কের সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ মে) সকাল ১১ টায় রাজধানীর কাজলারপাড় (ভাঙ্গা প্রেস) বেফাক মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। বেফাক মহাপরিচালকের পি.এস. স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ পরিচিতি সভায় বেফাক-এর পাঁচ বিভাগে তত্ত্বাবধায়ক (নেগরান) হিসাবে মনোনীত পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁরা হচ্ছেন যথাক্রমে- মুফতী মনসুরুল হক (তত্ত্বাবধায়ক, পরীক্ষা বিভাগ, মুফতী মিযানুর রহমান সাঈদ (তত্ত্বাবধায়ক, তালীম তরবিয়াত বিভাগ), মুফতী জাফর আহমাদ (তত্ত্বাবধায়ক, হিসাব বিভাগ), মুফতী নেয়ামতুল্লাহ আল ফরিদী (তত্ত্বাবধায়ক, প্রশাসন বিভাগ) ও মাওলানা মুসলেহ উদ্দিন রাজু (তত্ত্বাবধায়ক, প্রকাশনা বিভাগ)। সভায় বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রত্যেক বিভাগের মনোনীত তত্ত্বাবধায়কদের সাথে বেফাক স্টাফদের পরিচয় করিয়ে দেন। সভায় আরো উপস্থিত ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক, সহকারী মহাপরিচালক, বিভাগীয় পরিচালক সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সূচনা বক্তব্যে বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেন, ‘দেশের প্রায় ৮০% ভাগ মাদরাসা বেফাকের অধীনে পরিচালিত হয়। ফলে বেফাকের কার্যপরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। তাই বেফাকের সকল কার্যক্রম আরো গতিশীল ও সুসংহত করার জন্য মজলিসে খাস-এর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচজন তত্ত্বাবধায়ক মনোনীত হয়েছেন। আশাকরি তাঁদের নিঃস্বার্থ ত্যাগ ও কুরবানীর মাধ্যমে বেফাকের কাজ আরো গতিশীল ও ত্বরান্বিত হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের সকল কার্যক্রম আল্লাহ পাক দেখছেন। তাই সকল কাজে আমাদের লক্ষ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। তিনি ইখলাস ও নিষ্ঠার সাথে প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য বেফাকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।’
পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন মুফতী মনসুরুল হক, মুফতী মিযানুর রহমান সাঈদ, মুফতী জাফর আহমাদ, মুফতী নেয়ামতুল্লাহ ফরিদী, মাওলানা à¦