শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মিরসরাইয়ে আগুনে পুড়ল ১০ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারেয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ক্যাপ্টেন মিয়াজী আহমেদ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- সুমন মিয়াজী, মেজবাহ মিয়াজী, গিয়াস উদ্দীন, ডা. মুফিজুর রহমান, আলাউদ্দিন, শাহাদাত হোসেন টাপু, মঞ্জুর রহমান প্রমুখ।

ক্ষতিগ্রস্ত সুমন মিয়াজী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিলসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের ১টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সময় মতো পৌঁছাতে না পারলে ওই বাড়ির অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ