শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সাতকানিয়ায় মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার কেরানীহাট নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় ক্যান্ডি রেস্টুরেন্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, সাতকানিয়া ও লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন শেষ খবর পাওয়া পর্যন্ত পাশের ওয়ালটন শোরুমে চারটি কক্ষে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের ডিউটি ইনচার্জ জিএসম মো. মারুফ। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। ওনারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ