বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

খুলনায় জনগণের তাড়া খেয়ে ট্রলার নিয়ে পালালেন সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার কয়রা থানার মহারাজপুর ইউনিয়নে এসে উত্তেজিত জনগণের তাড়া খেয়ে ট্রলার নিয়ে পালিয়ে যান খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান।

মঙ্গলবার (১ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত করছিলেন স্থানীয় মানুষজন।

সেসময় ট্রলার নিয়ে সেখানে যান ওই সংসদ সদস্য। তাকে দেখেই ক্ষেপে ওঠে বাঁধ মেরামতের কাজ করা উত্তেজিত জনতা। তারা সংসদ সদস্যকে লক্ষ্য করে কাদা ছুড়ে মারতে থাকেন। বাধ্য হয়ে ট্রলার নিয়ে পিছু হটেন ওই সংসদ সদস্য।

সেসময় ট্রলার থেকে মাইকে উপস্থিত জনতাকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। পরিস্থিতি শান্ত হলে পুনরায় ফিরে আসেন সাংসদ মো. আক্তারুজ্জামান।

তবে বিষয়টি অস্বীকার করে সাংসদ মো. আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে বহনকারী ট্রলারে কাদা ছুড়ে মারা হয়নি।

তিনি জানান, টেকসই বেড়িবাঁধ চান স্থানীয় মানুষ। প্রতিবছর ভাঙনে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। কয়েক হাজার মানুষ ভাঙন এলাকায় কাজ করছিলে। সেখানে গেলে তাকে দেখে মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেছেন।

আক্তারুজ্জামান জানান, তাদের ওই দাবি যৌক্তিক। বারবার বাঁধ ভাঙে আর বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এ কারণে সংসদ সদস্যের ওপর তাদের ক্ষোভও বেশি। পরে ওই এলাকায় নেমে সাধারণ মানুষের সঙ্গে বাঁধের কাজ করা হয়েছে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ