বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাবুর্চিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, হোটেলমালিক কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাবুর্চিকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত হোটেল মালিকের নাম এনামুল শেখ। সোমবার (৩১ মে) সকালে ডুমুরিয়া বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে বলা হয়, গত বছরের ২০ অক্টোবর কোমল পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই নারীকে অজ্ঞান করেন হোটেল মালিক এনামুল শেখ। পরে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি। বর্তমানে ওই নারী বিয়ের কথা বললে এনামুল অস্বীকৃতি জানান। পরে তিনি আইনের আশ্রয় নেন।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, নারীর দায়েরকৃত মামলায় আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ