শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মজাদার চিকেন কাঠি কাবাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুরগি বা চিকেন খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। চিকেন দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। সকাল বা বিকেলের নাশতায়, দুপুর বা রাতের খাবারে প্রায়ই আমাদের পাতে থাকে নানা পদের চিকেন। আসুন জেনে নেই কীভাবে সহজে তৈরি করবেন চিকেন কাঠি কাবাব।

চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ৫০০ গ্রাম চিকেন
২. পরিমাণমতো তেল
৩. এক কাপ টক দই
৪. স্বাদমতো লবণ
৫. এক চা চামচ রসুন বাটা
৬. এক চা চামচ আদা বাটা
৭. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো

৮. এক চা চামচ মরিচের গুঁড়ো
৯. এক চা চামচ কাঁচামরিচকুচি
১০. এক চা চামচ গরম মসলার গুঁড়ো
১১. আধা চা চামচ চাট মসলা

১২. এক চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়ো
১৩. দুই চা চামচ সরিষা বাটা
১৪. আধা চা চামচ লেবুর রস
১৫. সামান্য পরিমাণ চিনি
১৬. দুই টেবিল চামচ বেসন

প্রস্তুত প্রণালি: প্রথমে বাটিতে চিকেন নিন। এতে টক দই, লবণ, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, গরম মসলার গুঁড়ো, চাট মসলা, জায়ফল জয়ত্রী গুঁড়ো, সরিষা বাটা, লেবুর রস, চিনি ও বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন।

এবার মেরিনেট করা চিকেন কাঠিতে গেঁথে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে কাঠিতে গাঁথা মেরিনেট করা চিকেন ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন কাঠি কাবাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ