বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফটোকপির দোকানে শতাধিক পাসপোর্ট, ৭ দালাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় ডিজিটাল সেন্টার ও ফটোকপির দোকানে অভিযান চালিয়ে ১০৩টি পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ও নগদ তিন লাখ ৭৭ হাজার ৮০০ টাকা জব্দ করেছে র‌্যাব।

আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া ও শাসনগাছা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে পাসপোর্ট দালাল চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। তারা হলেন জসিম উদ্দিন (২৫), নিয়াজ মোর্শেদ পল্লব (২৩), রতন চন্দ্র (৩৮), গোলাম সারোয়ার (৩৬), শাহাবুদ্দিন (৫০), মনিরুল ইসলাম (৩০) ও কাজী আবু আল ফেরদৌস (৫৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিরা পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফিয়ের চেয়ে বেশি আদায় করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। তারা নকল সিলমোহরে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির মাধ্যমে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ