শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১১০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১০ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮৬৩ জনে। এদিন কেউ মারা যায়নি।

শুক্রবার (৪ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৭৯৮ নমুনা পরীক্ষায় ১১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৬৫ জন ও উপজেলার ৪৫ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে শেভরণ হাসপাতাল ল্যাবে চারজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ