বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৭ জুন) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালতে এ আবেদন করা হয়।

সিআইডি’র পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, নগরীর আকবরশাহ থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ১০ জুন রিমান্ড আবেদন শুনানীর দিন ধায্য করেছেন।

প্রসঙ্গত, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সখ্যতা গড়ে সরকার উৎখাতের অভিযোগ রয়েছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। এ অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মুহা. আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ