বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

করোনায় কোথাও চিকিৎসা সামগ্রী দেয়নি বিএনপি: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে শুনেছি। কিন্তু করোনা ভাইরাসে দেশের কোথাও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বলে জানা নেই।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা ভাইরাস বাড়তে পারে, সেজন্য সরকার সব বিষয়ে সেভাবে নজর রাখছে। কাজ করছে।’

এ সময় মহাখালীতে আগুনের ঘটনায় বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, ‘সাততলা বস্তিতে আওয়ামী লীগের লোকজন আগুন লাগাতে যাবে কেন? আমরা তো শান্তিতে আছি। আগুন লাগিয়ে মানুষের জন্য নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবো কেন? আগুন লাগানোর রাজনীতি তো করে বিএনপি। তারা সবকিছুতেই সরকারের দোষ দেখে। সামনে বজ্রপাত-ঘূর্ণিঝড়ের জন্যও হয়তো সরকারকে দায়ী করবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ