বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতুতে দুই দফায় টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার ভোররাত থেকে মহাসড়কের বঙ্গবন্ধু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে ও সংশ্লিষ্ট থানা পুলিশ।

বঙ্গবঙ্গু সেতু সূত্র জানায়, আজ মঙ্গলবার ভোররাত থেকেই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকে। একপর্যায়ে বঙ্গবন্ধু সেতুতে রাতে পূর্ব টোলপ্লাজায় এবং সকালে পশ্চিমপাড়ের টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রাখা হয়।

পুলিশ ও চালকরা জানান, বৃষ্টির কারণে গতকাল সোমবার (৭ জুন) সন্ধ্যা থেকে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। একপর্যায়ে ভোররাত থেকে যানজট সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানজটের কারণে টোল আদায় দুই দফা আধাঘণ্টা বন্ধ রাখা হয়। বৃষ্টির কারণে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। শিগগির স্বাভাবিক হবে যানচলাচল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ