বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

‘পরিস্থিতির ওপর নির্ভর করে কক্সবাজারে পর্যটন কেন্দ্র খোলা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী বলেছেন, কক্সবাজারে পর্যটন কেন্দ্রগুলো খোলা যাবে কিনা, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। প্রথমে খোলার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় পরে সিদ্ধান্ত পেছানো হয়েছে। এখন করোনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একটু উন্নতি হলেই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৮ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের জন্য অবকাঠামো নির্মাণকাজ প্রায় শেষের দিকে। নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ পুরোপুরি শেষ হলেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল করবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহা. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মুহা. মামুনুর রশীদ, কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ