শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রামগড়ে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল হান্নান মানসুর
খাগড়াছড়ি প্রতিনিধি>

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, ফেনীর কুল এলাকার প্রবাসী মাওলানা আবু তাহেরের ছেলে জুনায়েদ হোসেন (৪) ও তার ভাই ডা: আবু তৈয়বের মেয়ে মাহিয়া বিন্তে মিফতা (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহতের পিতা আবু তৈয়ব জানান, দুই শিশু বিকালে খেলতে গিয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলে সন্ধ্যার সময় পুকুরের পানিতে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামগড় থানা ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ