বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেফাজত-তালেবান নয়, মেননদের মূল এলার্জি ইসলাম নিয়ে: মাওলানা গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

হেফাজত নয় রাশেদ খান মেননদের মূল এলার্জি হলো ইসলাম, ইসলামি শিক্ষা ও কওমি মাদ্রাসা নিয়ে, এজন্যই তারা ইসলামের পক্ষের কোনো শক্তি ও কাজকে সহ্য করতে পারেনা মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এসময় তিনি বলেন, রাশেদ খান মেননরা মূলত কারা, এটা দেশের মানুষ জানে, বুঝে। তাই তাদের বক্তব্য এখন মাঠে মারা পড়ে।

‘দেওবন্দ নয়, হেফাজতে ইসলামের নেতারা সবাই তালেবানের অনুসারী’-  রাশেদ খান মেননের এই বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ার ইসলামকে এসব বলেন তিনি।

তিনি আরো বলেন, রাশেদ খান মেনন আজ তালেবানের বিরোধিতা করে দেওবন্দের সম্পর্কে  যে বক্তব্য দিয়েছেন এতে বুঝা যায় তিনি দেওবন্দপন্থী, ব্যাপারটা কি আসলেই তাই?

তিনি বলেন, মেনন তার বক্তব্যে বলেছেন, হেফাজত নেতা আল্লামা বাবুনগরী পাকিস্তানে পড়েছেন- এই জ্ঞানপাপীরা বোঝেনা দেওবন্দের অনুসারী শুধু ভারত, বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকা, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তানেও আছে।

এমনকি মেনন হেফাজত নেতাদের যেই তালেবানের অনুসারী বলেছে সেই তালেবানের অনেকেও দেওবন্দে পড়েছেন। সে ক্ষেত্রে দেওবন্দ পড়ুয়া তালেবানদের ব্যাপারে মেননের বক্তব্য কি হবে তাহলে- মেননের প্রতি প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলনের এই নেতা।

তিনি মেননকে উদ্দেশ্য করে আরো বলেন, তালেবানদের মধ্যে যারা দেওবন্দের অনুসারী আছে এই তালেবানদেরকে কি তাহলে মেননরা মেনে নেবেন?

হেফাজত বিরোধীতা নয়  মূলত ইসলাম বিদ্বেষ ও তালেবান ভীতি থেকে সংসদে মেনন এই বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তালেবানের সাথে ইউরোপ, আমেরিকা, চীনসহ বড় বড় শক্তিরা ওঠাবসা করছে ও বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হতে চাচ্ছে, তাই বর্তমানে মেননদের তালেবান ভীতি আর মার্কেট খাবে না।

তিনি আরো বলেন, তালেবানকে সন্ত্রাসী আখ্যা দেওয়া আমেরিকাযও বর্তমানে সুর পাল্টেছে , তারাই সার্টিফিকেট দিচ্ছে যে তালেবান সন্ত্রাসী নয়।

সংসদে বক্তব্যের মাধ্যমে রাশেদ খান মেনন তালেবান নয় কওমি মাদরাসাকে মাস্টার্সের সমমান দিয়ে প্রধানমন্ত্রী যেই সার্à