মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে স্ত্রী সাবিকুন্নাহার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। আজ বুধবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি বলেন, তাকে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিন। একটা নিরীহ মানুষের উপরে কেন এরকম অবিচার হবে? তাকে ফিরিয়ে দিয়ে আমাকে একটি সুন্দর জীবন নির্বাহ করার মত পরিস্থিতি তৈরি করে দিন। আমি এর বেশি এখন কিছুই বলতে পারছি না।

প্রশাসনের প্রতি অনুরোধ করে তিনি বলেন, আপনাদের কাছে মানবিক আবেদন করছি, সে একজন নিরীহ মানুষ। হয়তো কোন মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বুঝাবুঝি হতে পারে তার ব্যাপারে। আপনারা তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন। না হয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন। এরপর আর তার ব্যাপারে কথা বলার কেউ থাকবে না। আমাকে তার পর্যন্ত এটলিস্ট পৌঁছে দেন।

এ সময় কান্নামাখা কন্ঠে তিনি বলেন, আমি না আমার আমলসমূহ ঠিক মতো আদায় করতে পারছি। না আমার নামাজের কোন আপডেট ঠিক আছে। না আমার কোন কিছু ঠিক আছে। আমি এই জীবনটা চাচ্ছি না। দিনশেষে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। দিন শেষে আমার রবের সামনে দাঁড়িয়ে আমার নিজের আমলের ব্যাপারে আমারই জবাবদিহিতা করতে হবে। আমি এই লাইফটা আর চাচ্ছি না। আমি আর কোনোভাবেই এটা নিতে পারছি না। আমি এখন ফিজিক্যাল প্রচন্ড রকমের আনফিটনেস।

তিনি বলেন, আমি হাত জোড় করে বলব আপনাদের কাছে। আমার এই নিউজটা আপনারা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন। অতিসত্বর অনেক অল্প সময়ের মধ্যে তাকে আমার কাছে ফিরিয়ে দেন। তিনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ। জাস্ট আমি তাকে অনেক ভালবাসি। আমি তাকে ফিরে পেতে চাই।

তিনি বলেন, আমি প্রত্যেকের কাছে গিয়েছি। ডিবি কার্যালয়ে গিয়েছি। হেড হেডকোয়ার্টারে গিয়েছি। পুলিশের আইজিপি মহোদয়ের কাছে গিয়েছি। আমি আসার আগে হেড হেডকোয়ার্টার থেকে আমাকে ফোন করা হয়েছে। আমি তাদের বিস্তারিত সব কিছু বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে, আমাদের কাছে নেই। তারা বলেছেন যে, যদি আমাদের কাছে থাকতো তাহলে আপনাকে আমরা ইনফরমেশন বা তথ্য দিতে পারতাম। কিন্তু আমাদের কাছে নেই। আমি সবারই সহযোগিতা কামনা করে এসেছি যে, আপনারা আমাকে সাহায্য করেন। তাà¦