বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীন ফারেগীন: গায়রে হাফেজরা অশুদ্ধ তেলাওয়াতের জন্য আঁটকে যান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসায় প্রায় ১০ বছরের সিলেবাস শেষে প্রতি বছরই ফারেগ হন অসংখ্য শিক্ষার্থী। মাওলানা উপাধী নিয়ে বেরিয়ে পড়েন দীনি খেদমতে। তবে নতুন ফারেগীন অনেকেরই কুরআন তেলাওয়াতে অশুদ্ধতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগ যতটা না সাধারণের, তারচে’ বেশি মাদরাসা মুহতামিমদের।

তারা বলেন, আমরা উস্তাদ নিয়োগের ক্ষেত্রে শুদ্ধ তেলাওয়াতকে প্রাধান্য দেই। কিন্তু ইন্টারভিউতে দেখা যায়, অনেক নবীন আলেমদের কুরআন তেলাওয়াতে সমস্যা রয়ে গেছে। দীর্ঘ দশ বছর পড়েও কুরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারেন না তারা।

মাদরাসা মুহতামিমদের এমন অভিযোগ কতটা সঠিক? কিংবা আদৌ অভিযোগের সত্যতা আছে কী না? জানতে আওয়ার ইসলামের পক্ষ থেকে মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন মাদরাসার কয়েকজন শিক্ষার্থীর সাথে। তাদের সাথে কথা বলে প্রতিবেদনটি সাজিয়েছেন নুরুদ্দীন তাসলিম।।


 

রাকিবুল ইসলাম (ছদ্মনাম)। রাজধানীর একটি মাদরাসা শিক্ষার্থী। অভিযোগকে আমলে নিয়ে আওয়ার ইসলামকে তিনি বলেন, আমাদের দেশের হাফেজরা তেলাওয়াতের মাধ্যমে প্রতিনিয়ত বিশ্ব-দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, দেশকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। তবে এটাও এক তিক্ত বাস্তবতা যে, জালালাইন, মেশকাত, এমনকি দাওরায় পড়ছেন এমন অনেক গায়রে হাফেজের তেলাওয়াতে অশুদ্ধতা আছে। কোন কোন ক্ষেত্রে দাওরা ফারেগের পরেও অনেকের মাঝে তেলাওয়াতে অশুদ্ধতা থেকে যায়।

তার ভাষায়, বেফাকের বোর্ড পরীক্ষায় শুধু তাইসির জামাতে তেলাওয়াতের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে; এছাড়া অন্যান্য জামাতের পরীক্ষাগুলোতে কোরআন তেলাওয়াতের বিষয়টি নেই।

তবে তাইসিরের পর অনান্য জামাতে তেলাওয়াতের বিষয়টি সিলেবাসভুক্ত না করার ক্ষেত্রে মাদরাসা ও বোর্ড কর্তৃপক্ষ হয়তো বা ভেবে থাকেন, ‘একজন শিক্ষার্থী কিতাব খানায় পড়াশোনা শুরু করার আগেই নূরানী, নাজেরায় আলাদাভাবে কোরআন তেলাওয়াতে শুদ্ধতার বিষয়টি পড়ে আসেন, তাই শুধুমাত্র তাইসিরে তেলাওয়াতকে পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়,- বলে আমার ধারণা। বলছিলেন, কওমি মাদরাসা শিক্ষাথী রাকিবুল ইসলাম (ছদ্মনাম)।

তার ভাষায়, নুরানী, নাজেরায় পড়ে আসার  পরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, মেশকাত, জালালাইন পড়ুয়া গায়রে হà