মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

গণপরিবহনের কারণে করোনা সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহনের কারণে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী যাতায়াত করে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব কারণে সংক্রমণের হার বাড়ছে। গণপরিবহনে সরকারের নির্দেশ মেনে যাতায়াত করতে হবে এবং অর্ধেক সিট খালি রাখতে হবে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য মানুষের যাওয়া আসা বৃদ্ধি পেয়েছে। আমের মৌসুমে আম কেনা ও ধান কাটার জন্য লোক যাওয়া আসা করছে। এ কারণে করোনার সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

দেশের কোনো কোনো জেলায় করোনার সংক্রমণ ৩০-৪০ শতাংশ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের উত্তরবঙ্গে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও নওগাঁয় করোনার সংক্রমণ বেড়েছে। নোয়াখালীতেও করোনা বাড়তি এবং রাজবাড়ী পর্যন্তও পৌঁছে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের হার রোধ করতে হলে আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ