মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা উধাও হয়েছে। এ ঘটনায় সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন্স ইমরান আহমেদকে ৫৪ ধারায় আটক করেছে বংশাল থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে বংশাল থানার ডিউটি অফিসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে বিপুল অঙ্কের টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, এ বিষয়ে এখনও মামলা হয়নি। মামলা হলে এটি দুদকে চলে যাবে। পুরো বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ।

-এএ