মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ সরকারকে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা। প্রধানত সামাজিক বিকাশ এবং টেকসই কর্মসূচির অন্তর্ভুক্তি ও প্রতিক্রিয়াশীলতা উন্নয়নের লক্ষ্যে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।

শুক্রবার (১৮ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এডিবির দক্ষিণ এশিয়ার সিনিয়র সামাজিক খাত বিশেষজ্ঞ হিরোকো উচিমুরা-শিরোশিই বলেন, করোনা সংকটে ঋণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দারিদ্র্য বিমোচনে পরোক্ষভাবে ভূমিকা পালন করবে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী হবে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে বাংলাদেশের সামাজিক উন্নয়নের আন্তঃখাতের সমস্যাগুলি সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক ও নীতিগত সংস্কার অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনার প্রশাসনিক দক্ষতার উন্নতির মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার কভারেজ এবং দক্ষতা বাড়ানো।

কর্মসূচির মাধ্যমে ৬২ বছরের বেশি বয়সী নারীদের জন্য বয়স্ক ভাতা এবং ১৫০টি জেলা-জেলা ইউনিট বা উপজেলায় বিধবা, নিঃসঙ্গ ও নিস্ব নারীদের জন্য ভাতার আওতা বাড়ানো হবে। অবহেলিত নারীদের কাছে এর পরিধি আরও প্রসারিত হবে।

অন্যান্য সংস্কারের মধ্যে রয়েছে মোবাইল আর্থিক পরিষেবাগুলো ব্যবহারকে উৎসাহ দেওয়া এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য উদ্বুদ্ধ করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ