মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

‘দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সবাইকে এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কাজেই সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে। মাতৃভূমির অখণ্ডতা রক্ষা, জাতীয় যে কোনো প্রয়োজনে ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে।

শনিবার সকালে বগুড়া সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে এ দিন তাকে সামরিক রীতিতে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বিদায়ী সেনাপ্রধান আজিজ আহমেদ জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের স্ব স্ব ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ