মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি হিন্দু মহাজোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছে সংগঠনটি।

মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘২০২১-২২ অর্থবছরে হিন্দু সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে ২ হাজার ২৫৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করতে হবে এবং অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দ দিতে হবে, যা দিয়ে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করতে হবে।’

তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য চলমান প্রকল্প ও অন্যান্য খাতে ১৫ হাজার ৫৪ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৯০ কোটি ৮ লাখ টাকা, যা মোট প্রকল্প বরাদ্দের ১ দশমিক ৯৩ শতাংশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস দেখানো হয়েছে ১১ দশমিক ৮ শতাংশ। সেই হিসাবে বরাদ্দ থাকার কথা ছিল ১ হাজার ৭৭৬ কোটি ৩৭ লাখ টাকা।’

অন্যান্য দাবি তুলে ধরে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, রথযাত্রায় এক দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। হিন্দু ধর্মীয় বিধিবিধানের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, করতে দেয়া হবেও না।

এসময় ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘বাঁচতে শেখা’ নামে দুটি এনজিওকে হিন্দু ধর্ম ও সমাজবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি তোলা হয়।

এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি জানানো হয়।

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না দিলে হিন্দু সম্প্রদায় সারাদেশের প্রত্যেক জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ