শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সুনামগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: সিলেটের সুনামগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ফলক এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হওয়া সুলতান (২২) দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাঁকুরভোগ গ্রামের আনর উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাসটি আহসানমারা ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ফলক এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ পাশের খালে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে বাসে একজন যাত্রী রয়ে গেছে এমন ধারণা করা হয়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে।

এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ফায়ারসার্ভিস কর্মীরা। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ