শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘করোনা থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, করোনা সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন।

শুক্রবার নগরীর জামে এবাদুল্লাহ মসজিদে জুমার খুতবা পাঠের আগে জনসচেতনতামূলক বক্তব্যে নগরবাসীর উদ্দেশে বিএমপি কমিশনার এ কথা বলেন।

শাহাবুদ্দিন খান বলেন, আমরা যদি মাস্ক পরাকে অভ্যাসে পরিণত করি, হ্যান্ড স্যানিটাইজ করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ছোবল থেকে দেশ ও জাতিকে অনেকাংশেই রক্ষা করতে পারব।

সূত্র জানায়, স্বাস্থ্যবিধি পালন ও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে শুক্রবার নগরীর ৩৭০টি মসজিদে জুমার খুতবা পাঠের আগে বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ