শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দু’ডোজ টিকায় মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশ: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার দুই ডোজ টিকা এ ভাইরাসে আক্রান্ত রোগীকে মৃত্যুর হাত থেকে প্রায় ৯৮ শতাংশ সুরক্ষা দেয়। সেখানে এক ডোজ সুরক্ষা দেয় প্রায় ৯২ শতাংশ। পাঞ্জাব পুলিশের ওপর পরিচালিত একটি গবেষণার বরাত দিয়ে ভারত সরকার গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঞ্জাব সরকারের সঙ্গে যৌথভাবে এ গবেষণা চালিয়েছে চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ।

সরকারি গবেষণা প্রতিষ্ঠান এনআইটিআই আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পল গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে বলেন, করোনার টিকা নেননি এমন ৪ হাজার ৮৬৮ জন পুলিশ সদস্যের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। অর্থাৎ টিকা গ্রহণ না করা পুলিশ সদস্যদের মধ্যে মৃতের হার প্রতি হাজারে ৩.০৮।

ভি কে পল এক সংবাদ সম্মেলনে আরও জানান, বিপরীতে ৩৫ হাজার ৮৫৬ জন এক ডোজ টিকা গ্রহণকারী পুলিশ সদস্যের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। অর্থাৎ টিকা নেওয়া পুলিশ সদস্যদের মধ্যে করোনায় মৃতের হার প্রতি হাজারে ০.২৫। আর দুই ডোজ টিকা নেওয়া ৪২ হাজার ৭২০ জন পুলিশ সদস্যের মধ্যে করোনায় মারা গেছেন মাত্র দুজন। সে হিসাবে দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে মৃতের হার প্রতি হাজারে ০.০৫।

ভি কে পল বলেন, পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন। তাদের মধ্যেই এ গবেষণা চালানো হয়েছে। গবেষণা ফলাফলে দেখা গেছে, যারা এক ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে করোনায় মৃত্যুর আশঙ্কা কমে গেছে ৯২ শতাংশ এবং দুই ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে আশঙ্কা কমেছে ৯৮ শতাংশ।

এই গবেষক আরও বলেন, এ রকম গবেষণা ও সেগুলো থেকে পাওয়া ফলাফল এটাই দেখাচ্ছে যে টিকা গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর ঝুঁকিকে হ্রাস করে। তাই টিকার কার্যকারিতায় আস্থা রাখা প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ