সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ফ্লোরিডার সেই ভবন ধসের ঘটনায় এখনও নিখোঁজ ১১৭, মৃত বেড়ে ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।  উদ্ধারকাজ এখনও চলছে। তবে, ঘূর্ণিঝড় এলসা ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসায় তা বাঁধাগ্রস্থ হতে পারে।

মিয়ামি অগ্নিনির্বপক দলের সহকারী ফায়ার চিফ রেইড জাদাল্লাহ জানিয়েছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১১৭ জন।’  কর্মকর্তারা আরও জানান, ভবন ধসের ১২ দিন পরেও ধ্বংসস্তুপের মধ্যে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। খবর এপির

এদিকে, অনেকটা সময় পার হয়ে যাওয়ায় ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। মিয়ামির অগ্নি নির্বাপক বাহিনীর সদস্য ম্যাগি কাস্ত্রো বলেন, “যত দিন যাচ্ছে মানুষগুলোর বাঁচার সম্ভাবনা কমে আসছে।”

২৪ জুন মায়ামি’র ১২ তলার ওই ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ