সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হযরত কাজী সাহেব রহ. এর কয়েকটি আকাবিরসুলভ গুণ: মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমাদের বুখারী আউয়ালের স্বনামধন্য শায়খ, আমাদের ইলমের সূতিকাগাথার প্রাণপ্রিয় মালিবাগ জামিয়ার শুরু লগ্ন থেকে বহু বছরের মুহতামিম ও রাহবার, উস্তাদে কাবীর হযরত মাওলানা কাজী মু’তাসিম বিল্লাহ এখন রহমাতুল্লাহি আলাইহি।

হযরতের নামে প্রকাশিতব্য স্বারকগ্রন্থ হবে অনেক লেখকের জ্ঞানগর্ভ আলোচনা এবং হযরতের জীবন থেকে অর্জিত শিক্ষণীয় বিষয়ের বর্ণনায় সমৃদ্ধ। এমনসব লেখার ভিড়ে হয়তো আমার লেখাই হবে এমন, যা হবে না জ্ঞানগর্ভ কথার মধ্যে গণ্য, আর না হযরতের জীবন থেকে অর্জিত শিক্ষার বর্ণনা ধন্য।

কারণ দুঃখময় হলেও সত্য যে, হযরত আমার বিশেষ উস্তাদ হওয়া সত্ত্বেও আমি স্বভাবগত আলস্য এবং অসচেতনাসহ বহুবিধ কারণে হযরতের সহচার্য থেকে শিক্ষণীয় বিষয় আহরণের সুযোগ লাভে তেমন ধন্য হতে পারিনি। তারপরেও আমি আমার এই নিবন্ধে হযরতের জীবনের মোটামোটা কয়েকটি গুণের কথা উল্লেখ করব, যা আমার যৎকিঞ্চিত পর্যবেক্ষণ থেকে অর্জিত এবং বাস্তবসম্মত।

সেগুলো আদৌ সেই গোছের নয়, যা সচরাচর কারও মৃত্যুর পর তার নামে প্রকাশিত স্মারক গ্রন্থকে প্রশংসানামায় রূপ দেওয়ার জন্য বাড়িয়ে-ছাড়িয়ে বলার গতানুগতিক ধারায় সম্পন্ন হয়ে থাকে।

আমি হযরতের উস্তাদের পাঁচটি এমন গুনের কথা উল্লেখ করব, যে গুনগুলো এখন আমাদের মধ্যে বিরল হলেও আকাবিরে আকাবিরে আসলাফের মধ্যে সেগুলো সচরাচর দেখা যেত বলে বর্ণনা পাওয়া যায়। এ গুনগুলোর বর্ণনা হয়তো স্মারক গ্রন্থের অন্য কোনো লেখকের বা একাধিক লেখকের লেখাতেও এসে যেতে পারে। তবুও বিষয়গুলো আমি আমার মতো করে বর্ণনা করছি।

এক. নিজেকে গোপন করে রাখার নিরন্তন প্রায়াস
আমরা আকাবির আসলাফের অনেকের ব্যাপারে শুনেছি, তাঁরা নিজেদের গুমনাম অবস্থায় রাখতে সচেষ্ট থাকতেন। জ্ঞান ফলানো, নাম ছড়ানো- এসব তারা অপছন্দ করতেন। নিজেরা তো নয়ই, অন্যরা তাদের নামের শুরুতে লকব-উপাধি জুড়ে দিক- এতেও তাদের ঘোর আপত্তি থাকত। নিজের মুখে নিজের কৃতিত্ব গাওয়ার রীতি তাদের ছিল না।

হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতবী রহ. নিজের সম্বন্ধে বলতেন, “কাসেমের উপর দুই অক্ষর শেখার ছাপ লেগে গেছে, নতুবা সে নিজেকে এমনভাবে বিলীন করে রাখত, দুনিয়ার কেউ জানতেও পারত না যে, কাসেম নামে কেউ ছিল”

আমরা অন্যদের থেকে জেনেছি, আমাদের উস্তাদে মরহুম হযরত কাজী মু’তাসিম বিল্লাহ সাহেবের এক বর্ণাঢ্য রাজ