শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বগুড়ায় ট্রাক ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল মোতালেব (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন ৷

রোববার (১১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার মাঝিড়ার বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আব্দুল মোতালেব ২০১৭ সালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে অবসর নেন এবং শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুন পাড়ায় বসবাস করতেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আব্দুল মোতালেব মোটরসাইকেলে করে মাঝিড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে টাঙ্গাইলগামী ভূট্টাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় হাইওয়ে পুলিশ চালক ও ট্রাকটিকে আটক করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ