শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পেঁপের স্বাস্থ্যগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাই ব্লাড প্রেসার? পেঁপে খান। পাখি খায়। আপনিও খান। পাকা, কাঁচা যেদিন যে রকম ইচ্ছা। পেঁপেতে প্রচুর পটাশিয়াম থাকে। কাঁচা, পাকা দুটোতেই। খাদ্যে পটাশিয়াম বেশি, সোডিয়াম তুলনায় অনেক কম বা নেই, ব্লাড প্রেসারের রোগীদের এমন সব খাবার খেতে বলেছেন চিকিৎসকরা।

বাজারে অন্য যে কোনো সবজির তুলনায় কাঁচা পেঁপের দাম সবচেয়ে কম। সেই পেঁপেকে সবজি হিসেবে খুব কম মানুষ খায়। পাকা পেঁপের দাম একটু বেশি হলেও সবাই সেভাবে খায় না। পেঁপে হার্টের সুস্থতা রক্ষায় উপকারী, ডায়াবেটিস, হার্ট ডিজিজ হওয়া আটকায়, মল নির্গমন পথে ক্যান্সার হওয়া রোধ করে।

ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষক-বিজ্ঞানী ডা. সুম্যান হেয়ায়াতি জানিয়েছেন, খাবারের মাধ্যমে শরীর যদি পর্যাপ্ত পটাশিয়াম না পায় তাহলেও ব্লাড প্রেসার হাই হয়ে যায়। তার আক্ষেপ, ডাক্তাররা সোডিয়াম ক্লোরাইড তথা লবণকেই হাই ব্লাড প্রেসারের জন্য দায়ী করেন, অথচ রোগীর রক্তে পটাশিয়ামের পরিমাপ করাটা জরুরি।

পটাশিয়ামের ঘাটতি মেটাতে সেসব খেতে বলতে হবে যেগুলোয় সোডিয়াম কম, পটাশিয়াম বেশি। পেঁপেতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যেমন ক্যারোটিন, ভিটামিন-বি, ফ্ল্যাভনয়েভ। পটাশিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম থাকে। খাদ্যআঁশ, হজমকারক উৎসেচক পাপাইন, খানিকটা ভিটামিন-ই থাকে। পেঁপেতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কলেস্টেরলের কারণঘটিত ক্ষতি আটকায়। কাজটি করে পেঁপেতে থাকা প্যারাঅক্সনেজ উৎসেচক এবং ভিটামিন সি ও ই মিলে। ফলে রক্তনালিতে খারাপ কলেস্টেরলের আস্তরণ হতে পারে না। পেঁপেতে থাকা খাদ্যআঁশের গুণে খারাপ কলেস্টেরলের আধিক্য হ্রাস পায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ