শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

উজবেকিস্তানে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ বুধবার সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সম্মেলনের পাশাপাশি রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তাসখন্দের উদ্দেশে আব্দুল মোমেন সকাল ৬টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন।

এর আগে গতকাল গণমাধ্যমকে ড. মোমেন বলেন, প্রায় ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার প্রধানদের এই সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে তিনি রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে জোরালো সমর্থন চাইবেন পররাষ্ট্রমন্ত্রী।

উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্দেশ্য হলো- মধ্য এশিয়া-দক্ষিণ এশিয়ার পরিবহন ও লজিস্টিক, জ্বালানি, বাণিজ্য, শিল্প, বিনিয়োগ, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক বিষয় পারস্পরিক স্বার্থে বহুপাক্ষিক আলোচনার জন্য রাজনৈতিক এবং কৌশলগত মডেল তৈরি করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ