শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কোরবানির হাটে ৮ লাখ মাস্ক বিতরণ করবেন মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানির পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাসহ প্রায় আট লাখ মাস্ক বিতরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১৬ জুলাই) সকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদের সঠিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার মাধ্যমে করোনাকে ম্যানেজ করেই চলতে হবে।

ডিএনসিসি মেয়র ত্যাগের মানসিকতা নিয়ে সমাজের বিত্তবানদের প্রতি করোনাভাইরাসে আক্রান্ত মানুষের জীবন রক্ষায় হাসপাতালগুলোতে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণসহ জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা সংযুক্ত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ