শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শোলাকিয়ায় হবে না ঈদুল আজহার জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উপমহাদেশের প্রাচীন দেশের সর্ববৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারের ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হবে না। গত বছরের মতো এবারও করোনা আতঙ্কে জামাত বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

কিশোরগঞ্জ কালেক্টরেট ভবনে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।

ডিসি জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। বর্তমানে করোনার ভয়াবহতাও বাড়ছে। তাই নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে এবারের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী এই বিশালায়তন ঈদগাহ ময়দানে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করে আসছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ