শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বান্দরবানে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ায় অং ক্য থোয়াই মার্মা (উগ্য) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ক্যামলং পাড়ার মৃত বাইচা মং মারমার ছেলে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাকীছড়ার কামাল মেম্বারের ব্রিক ফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর জানান, অং ক্য থোয়াই মার্মা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। পেশায় একজন পল্লী চিকিৎসক।

তিনি বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নিজ দোকান থেকে অস্ত্রের মুখে পোশাক পরিহিত কিছু সন্ত্রাসী একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

এ সময় সন্ত্রাসীরা ওই এলাকাটি আগে থেকেই চারপাশ থেকে ঘিরে রাখে। ভয়ে স্থানীয়রা কেউ সন্ত্রাসীদের বাধা দিতে পারেনি বলে জানান উপজেলা চেয়ারম্যান।

পুলিশ জানায়, সোমবার সকালে বাকীছড়ার ক্যংবা পাড়ার পরিত্যক্ত ব্রিক ফিল্ডের পাশে গোয়াল ঘরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, অপহরণের পর থেকে আমরা উদ্ধার তৎপরতা চালালে সন্ত্রাসীরা রাতের কোনো একসময় তাকে হত্যা করে পালিয়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ