শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বর্ষায় প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষাকালে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, কলেরা, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো নানারকমের অসুখ লেগেই থাকে। করোনা তো আছেই। বিশেষজ্ঞদের মতে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি রয়েছে, করোনার হাত থেকে তারাই তত বেশি সুরক্ষিত। চিকিৎসকদের পাশাপাশি পুষ্টিবিদরাও সেসব খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন, যা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা খাবেন-

এক. প্রচুর পরিমাণে পানি খেতে হবে।

দুই. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারে হলুদ এবং রসুনের ব্যবহার করতে হবে।

তিন. প্রত্যেক দিনের খাবারের তালিকায় অবশ্যই দই রাখতে হবে।

চার. প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিনজাতীয় খাবার যেমন, ডিম, মুরগির মাংস রাখতে হবে।

পাঁচ. প্রোটিনের পাশাপাশি খাবারের তালিকায় ফাইবার রাখাটাও জরুরি। তার জন্য প্রত্যেকদিন ফল এবং সবুজ শাক-সবজি রাখতে হবে।

ছয়. রান্নার আগে সমস্ত শাক-সবজি ভালো করে ধুয়ে নেওয়া খুবই জরুরি।

সাত. যে সমস্ত খাবারে ওমেগা থ্রি রয়েছে, তা তালিকায় রাখা জরুরি।

আট. প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ডিম, দুধ এবং সবুজ শাক-সব্জিতে। খাবারের তালিকায় অবশ্যই এগুলো রাখা প্রয়োজন।

নয়. গ্রিন টি খেতে পারেন।

দশ. বর্ষাকালে আমাদের প্রত্যেকেরই নোনতা, মশলাদার খাবার বেশি খেতে ইচ্ছে করে। কিন্তু এই ধরনের খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবারের তালিকায় যেন প্রোটিন, কার্বো হাইড্রেট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম পরিমাণে থাকে।

এসব ছাড়াও এই সময়ে প্রতিদিন শরীরচর্চা করা খুবই জরুরি। আপনার শরীরে পানির মাত্রা সঠিক থাকলে দেড় থেকে দুই ঘণ্টা অন্তর আপনার টয়লেট যাওয়ার প্রয়োজন হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ