মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

নতুন ৩ উপজেলা হচ্ছে দেশের তিন জেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরসহ দেশের তিন জেলায় নতুন তিনটি উপজেলা হচ্ছে। উপজেলা তিনটি হচ্ছে মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের শান্তিগঞ্জ এবং কক্সবাজারের ঈদগাঁও। এই তিনটি উপজেলা নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা হবে ৪৯৫টি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনটি নতুন উপজেলার সঙ্গে একটি উপজেলার নাম পরিবর্তন, একটি সিটি করপোরেশন ও দুটি পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে ১০ জন মন্ত্রী ও ১২ জন সচিবকে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছিল।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় ঈদগাঁও নামে একটি নতুন উপজেলা গঠন করা হবে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানাকে শান্তিগঞ্জ উপজেলায় উন্নীত করা ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হবে। এই তিনটি উপজেলা নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা হবে ৪৯৫টি।

উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একক। কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা গঠিত হয় এবং কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা হয়। বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগে ৬৪টি জেলায় মোট ৪৯২টি উপজেলা রয়েছে।

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ নামকরণ করা হচ্ছে। মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা সম্প্রসারণ ও একই সঙ্গে সংকোচন করা হচ্ছে। এছাড়া সিলেট সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ করা হচ্ছে।

২০১৯ সালের ২১ অক্টোবর সর্বশেষ নিকারের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। ওই বৈঠকের নীতিগত সিদ্ধান্ত ছিল বিভাগীয় সদর দপ্তরই হবে সিটি করপোরেশন। ফরিদপুর এখনো বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি করপোরেশন কার্যকর হবে।

২০১০ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী, কোনো পৌর এলাকায় সিটি করপোরেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে আটটি শর্ত পূরণ করতে হয়। বিধিমালা অনুসারে পৌর এলাকার জনসংখ্যা হতে হবে ন্যূনতম ৪ লাখ। বিধি অনুয়ায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩ হাজার জন থাকতে হবে। স্থানীয় আয়ের উৎস ৫ কোটি টাকা হতে হয়। প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে ও এগুলো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হতে হবে। সিটি করপোরেশন হতে হলে আয়তন হতে হবে কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। একই ধরনের শর্ত রয়েছে উপজেলা, পৌরসভা ও থানা গঠনের ক্ষেত্রেও।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ