শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

করোনা পরীক্ষার লাইনে ঢলে পড়ে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাসের নমুনা দিতে গিয়ে হোসনে হুড় বেগম (৭১) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হোসনে হুড় বেগম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে হোসনে হুড় বেগম জেলা শহরের এক চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে করোনা পরীক্ষা করাতে বলেন। এরপরও তিনি করোনার নমুনা না দিয়ে বাড়িতে অবস্থান করেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেয়ার প্রাক্কালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’

তিনি আরও বলেন, ‘নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাচ্ছে না। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ