শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

১ আগস্ট খুলছে গার্মেন্টস, শিথিল হচ্ছে লকডাউনের দুয়ারও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে দেশে সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। যা আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ আগস্টের পরও লকডাউন আরো বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এবিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এরই মধ্যে লকডাউনের দ্বার খুলতে শুরু হয়েছে।

ইতিমধ্যে সরকার আগামী ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলা রাখার অনুমতি দিয়েছে। আর আগামী ৫ আগস্টের পর থেকে সরকারি কিছু কিছু অফিসও খুলে দেয়া হতে পারে বলে জানা গেছে।

একইসাথে ৫ আগস্টের পর থেকে ঢাকায় এবং অন্যান্য মহানগরীতেও গণপরিবহন চলাচল শুরু করতে পারে। পরে পর্যায়ক্রমে দূরপাল্লার বাসও চলাচল করবে। যদিও এবিষয়ে সরকার থেকে এখনো কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

এদিকে আগামী রোববার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্তের কথা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়। উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, রপ্তানিমুখী কারখানাকে আগামী রোববার সকাল ৬টা থেকে লকডাউনের আওতাবর্হিভূত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সরকার শিল্প-কারখানা বন্ধ রাখার বিষয়ে অনড় ছিল। কিন্তু তৈরি পোশাক শিল্পসহ সব ধরনের শিল্প-কারখানা খুলে দিতে সরকারের উচ্চ মহলে বারবার অনুরোধ করছিলেন শিল্পমালিকরা। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারও অনুরোধ জানান তারা।

করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর লকডাউন জারি করে সরকার। যা প্রথমে ৭ জুলাই পর্যন্ত থাকলেও পরে তা আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। পরে ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করা হয়। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করে সরকার। তবে ধারণা করা হচ্ছে এবার সে লকডাউনের দুয়ার খুলে যাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সরকার আর লকডাউন বাড়াবে না। খুলে দিবে সাধারণ গণপরিবহনও।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ