শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস পালনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তের আলোকে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়।

এর আগে গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান জানাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান স্থানে ১ আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার তৈরি করে তা টানানোর নির্দেশ দিয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার টানানোর সরকারি নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৮ জুলাইয়ের জাতীয় বাস্তবায়ন কমিটির নির্দেশনায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারি অন্যান্য কর্মসূচি প্রতিপালনের পাশাপাশি ১ আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের ওপর থেকে নিচে) লাগানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ