শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‍সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

শুক্রবার (৬ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, করোনার প্রকোপ কমছেই না। তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতিমধ্যেই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশির ভাগ হাসপাতালে।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনা চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যেই চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবিলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে বলে মন্তব্য করেন জিএম কাদের।

তিনি বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রুততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ