সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


যেভাবে সূচনা হয় হিজরি বর্ষের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনায়েতুল্লাহ ফাহাদ।।

বিদায়ের পথে ১৪৪২ হিজরী বর্ষ।আসছে ১৪৪৩ হিজরী নববর্ষ। দিনের পরে দিন হারিয়ে বিদায় নিতে চলেছে হিজরী বর্ষের একটি বছর। দিন,সপ্তাহ,পক্ষ, মাস পেরিয়ে পূর্ণতা পাবে একটি বছর।

জীবন থেকে হারিয়ে যাবে একটি বছর। নির্ধারিত হায়াত থেকে ফুরিয়ে যাবে একটি বছর। ঠিক এভাবেই আজ থেকে কিছুদিন পর বছর নিক্ষিপ্ত হবে যুগের গর্ভে। যুগ নিপতিত হবে শতাব্দীর মহা গর্তে। এভাবেই সময়ের স্রোত ধারা প্রবাহমান।

হিজরী নববর্ষ মুসলিম জাতির ঐতিহ্য। ইসলামী পঞ্জিকার নক্ষত্র। মুসলিম সম্প্রদায়ের বিশেষ স্মারক। হিজরি বর্ষ এমন একটি গৌরবময় বর্ষ, যার সাথে আলিঙ্গন করে আছে মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি।

মুসলমানদের রোজা, হজ, ঈদ, শবেবরাত, শবেকদর, শবে মেরাজসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরি সনের ওপর নির্ভরশীল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা ইবাদত বন্দেগিতে মনোযোগী হলেও হিজরী বর্ষের তারিখ গণনার ক্ষেত্রে উদাসীন। হিজরী বর্ষের ইতিহাস সম্পর্কে অজ্ঞাত।হিজরী নববর্ষ একের পর এক আমাদের দুয়ারে হাজির হচ্ছে কিন্তু আমরা তা জানি না। আমরা বলতে পারি না কোন দিন আরবী নববর্ষ। অথচ মুসলিম হিসেবে হাদিসের ভাষ্য অনুযায়ী এটা আমাদের জানা ফরযে কেফায়া। তাই আসুন কর্তব্য পালনার্থে জেনে নিই হিজরী নববর্ষের ঐতিহ্যময় ইতিহাস।

হিজরী বর্ষ সূচনার ইতিহাসের সাথে মিশে আছে বিশ্বমানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর পুণ্যময় জন্মভূমি মক্কানগরী ত্যাগ করে মদিনা শরিফ গমনের ঐতিহাসিক ঘটনা।মহানবী (সা.) ৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর মোতাবেক ২৭ সফর, মক্কা মুকাররামা থেকে মদিনার উদ্দেশে হিজরত করেন। অতঃপর ২৭ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে মোতাবেক ১২ রবিউল আওয়াল মদিনা মুনাওয়ারায় পৌঁছেন ।আর এ হিজরতেরই স্মৃতিবহন করে আসছে হিজরি বর্ষ। হিজরতকে কেন্দ্র করেই আরবীতে দিন গণনার প্রক্রিয়াকে " হিজরী বর্ষ" নামে নামকরণ করা হয়েছে।

হিজরী বর্ষের সূচনা।চলছে খলিফা হজরত উমর ফারুক (রা.) এর শাসনামল।ও দিকে প্রখ্যাত সাহাবি হজরত আবু মুসা আশআরী (রা.) ইরাক এবং কুফার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। একদিন গভর্নর হজরত আবু মুসা আশআরী (রা.) খলিফা উমরের (রা.) কে প্রাপক করে পত্র লিখেন যে, "হে খলিফা! আপনার পক্ষ থেকে পরামর্শ কিংবা নির্দেশ সংবলিত যেসব চিঠি আমাদের কাছে পৌঁছে তাতে দিন, মাস,সন ইত্যাদি না লেখা থাকায় কোন চিঠি কোন দিনের তা অনুসন্ধান করা আমাদের জন্য কষ্টসাধ্য। এতে করে আমাদের নির্দেশ কার্যকর করতে বà