শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

বাসায় বসে করোনার টিকা, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজ বাসায় বসে করোনার টিকা গ্রহণ করেছেন মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তি। চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার জাকির হোসেন রোডের একটি ফ্ল্যাটে বসে এই টিকা নেয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরে টিকা গ্রহীতার পাশাপাশি টিকা ম্যানেজ করে দেয়ার অভিযোগে মোবারক আলী নামে এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে মোবারক আলীকে এবং রবিবার রাতে হাসানকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

ওসি বলেন, ফেইসবুকে এমডি হাসান নামের একটি আইডি থেকে নিজ বাসায় টিকা গ্রহণের ছবি পোস্ট করার বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে রবিবার রাতেই খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনের বাসায় অভিযান চালিয়ে টিকা গ্রহীতা হাসানকে আমরা আটক করি। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে টিকা ম্যানেজ করে দেয়া স্থানীয় মোবারক আলীকে সোমবার সকালে গ্রেফতার করি।

ওসি আরও বলেন, যেখানে মানুষের ভিড়ের কারণে টিকা কেন্দ্রগুলো সামাল দিতে পুলিশ হিমসিম খাচ্ছে, সেখানে বাসায় গিয়ে টিকা দেয়ার বিষয়টি সন্দেহজনক। তাই এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার এমডি হাসান নামের আইডি থেকে ফেইসবুকে নিজ বাসায় টিকা নেয়ার ছবি পোস্ট করে ফেসবুকে লেখেন, “আলহামদুল্লিাহ মডার্নার ১ম ডোজ সম্পন্ন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য।”

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ