রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সভাপতি আমিরুল, সম্পাদক বশির

জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মরহুম সিরাজ মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের বাগান সিকদারের ছেলে বাশার সিকদারের সঙ্গে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে বাশার সিকদার ধারালো অস্ত্র দিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ