|| আকিদুল ইসলাম সাদী ||
নু‘মান বড় হচ্ছে। কুফার ব্যস্ত রাস্তাগুলো তাঁর কাছে প্রতিদিনের পরিচিত দৃশ্য। দোকানপাট, বাজার, মসজিদ, মানুষের যাতায়াত—সবকিছুই তাঁর শৈশবের অংশ। তাঁর পারিবারিক জীবনের সঙ্গে ব্যবসার সম্পর্ক ছিল। পিতা সাবিত ব্যবসা করতেন।
ছোট্ট নু‘মান বাবার সঙ্গে বাজারে যেত। চারপাশে কত মানুষ! কেউ কাপড় বিক্রি করছে, কেউ সুতা, কেউ খাদ্যসামগ্রী। ক্রেতা-বিক্রেতার দরদাম চলছে। কারও হাতে মুদ্রা, কারও হাতে পণ্য।
একজন শিশুর চোখে বাজার শুধুই কেনাবেচার জায়গা। তবে নু‘মানের জন্য এই বাজারই ধীরে ধীরে হয়ে উঠছিল জীবনের একটি শিক্ষালয়। তার চোখে ভেসে ওঠেছিল—ব্যবসা শুধু লাভের নাম নয়। একজন ব্যবসায়ী মিথ্যা বললে কী হতে পারে, ওজনে কম দিলে কীভাবে অন্যের অধিকার নষ্ট হয়, আর সত্যবাদিতা একজন মানুষকে কীভাবে সম্মানিত করে—এসবও সে চারপাশ থেকে শিখছিল।
পারিবারিà¦