শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

কুমিল্লায় আজ থেকে কোভিশিল্ডের ২য় ডোজ প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম।

এর আগে সোমবার (৯ আগস্ট) জেলায় সম্পূর্ণ হয়েছে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজের টিকা প্রদান। এসময় জেলার এক লাখ ৭২ হাজার ৩২৭ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। সার্বিকভাবে এ গণটিকার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ১০২ শতাংশ।

এছাড়া জেলায় এ পর্যন্ত ছয় লাখ ২৯ হাজার ৩৫১ জনকে প্রথম ডোজে টিকা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে দেওয়া হবে কোভিশিল্ডের ২য় ডোজ টিকা। চলবে আগামী তিন দিন পর্যন্ত। যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন তারাই এ টিকা গ্রহন করতে পারবেন।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ১৪ আগষ্টের আগ পর্যন্ত প্রথম ডোজ টিকার কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে তা আবার চালু হবে।

সোমবার (৯ আগস্ট) বিকালে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সোমবার গণটিকার প্রথম ডোজ সম্পূর্ন হয়েছে। এসময় জেলার এক লাখ ৭২ হাজার ৩২৭ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। সার্বিকভাবে এ গণটিকার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ১০২ শতাংশ। উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হয়েছে এক লাখ ২২ হাজার ৩৭২ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৫৩ হাজার ৭০১ জনকে। জেলায় এ পর্যন্ত ছয় লাখ ২৯ হাজার ৩৫১ জনকে প্রথম ডোজে টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে নগরের এক লাখ ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন।

এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা যা কোভিশিল্ড নামে পরিচিতি এ টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৬৩২ জন। এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন এক লাখ ৮৫ হাজার ৮১৭ জন। টিকার বাকি রয়েছেন ৪০ হাজার ৮১৫ জন।

জেলার সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৭টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন বলেন, ১৪ আগস্টের আগ পর্যন্ত প্রথম ডোজ টিকার কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে তা আবার চালু হবে। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন মীর মোবারক হোসাইন গণটিকা কার্যক্রম সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ