শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকাদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার (১০ আগস্ট) থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশজুড়ে চলমান গণটিকাদান কর্মসূচির আওতায় এই কার্যক্রম চলছে।

প্রথম দফায় ৫৬টি কেন্দ্রে ৪৮ হাজার রোহিঙ্গাকে (যাদের বয়স ৫৫ বছরের ঊর্ধ্বে) করোনা টিকা দেয়া হচ্ছে। একই সময়ে ক্যাম্পের মাঝি (দলনেতা), মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত ১৮ হাজার স্বেচ্ছাসেবককেও টিকা দেয়া হচ্ছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামছু দ্দোজা এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমামসহ সবমিলিয়ে প্রথম দফায় ৬৬ হাজার জনকে টিকা দেয়া হবে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত টিকাদান চলবে। টিকাদান শেষেই বলা যাবে প্রথমদিনে কতজন রোহিঙ্গা টিকা নিয়েছেন। তবে স্বতঃস্ফূর্তভাবে টিকাদানে সাড়া অব্যাহত রয়েছে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে, জেলায় ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত এক লাখ ৭৯ হাজার ১৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৯ হাজার ২৯৭ জনের জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তার মধ্যে দুই হাজার ৬৫৪ জন শরণার্থী। এখন পর্যন্ত জেলায় ২০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনই ছিলেন রোহিঙ্গা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ