শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

শিশুর শ্লীলতাহানি, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কর্মকর্তার নাম মনিরুল আলম ওরফে বরিক (৫২)। তিনি শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক। বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায়। মনিরুল রাজশাহীতেই কর্মরত রয়েছেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার সকালে আট বছরের এক কন্যাশিশু এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। সে পানিতে সাঁতার কাটছিল। তখন পানিতেই মনিরুল আলম তার শ্লীলতাহানি করেন। এরপর বাড়ি গিয়ে শিশুটি তার মাকে গিয়ে ঘটনাটি বলে।

তখন ওই শিশুর মা ঘটনার প্রতিবাদ জানাতে মনিরুল আলমের বাসায় যান। এ সময় কথাকাটাকাটি হয়। এর ফলে এলাকার মানুষও ঘটনাটি জানতে পারেন। এ সময় এলাকার কয়েকশ নারী-পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ